ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর মনির

ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর মনির

ভাবিকে ধর্ষণ করতে গিয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন দেবর মনির (৩০)। মুমূর্ষু অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে।

জানা গেছে, আড়াইহাজার উপজেলার মৃত সাদেকুর রহমানের ছেলে তাজুল ইসলাম দীর্ঘ ৬ বছর ধরে দুবাই প্রবাসে আছেন। তার স্ত্রী সুমাইয়া দুই সন্তানসহ বাড়িতেই থাকে। সুমাইয়ার দেবর মনির (৩০) দীর্ঘ দিন যাবত সুমাইয়ার সঙ্গে অনৈতকি সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়।

শনিবার রাতে সুমাইয়াকে ধর্ষণ করতে যায় মনির। এ সময় সুমাইয়া আগে থেকে প্রস্তুত রাখা ধারালো অস্ত্র দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে নেয়। ঘটনাটি জানতে পেরে বাড়ির লোকজন দ্রুত তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সুমাইয়া জানান, ‘আমার দেবর আমাকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এই কাজ করছি।’

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, ‘লিঙ্গটি দেড় থেকে ২ সেন্টিমিটার পরিমাণ কাটা যাওয়ায় প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে এ হাসপাতালে আনলে অবস্থা খারাপ হওয়ায় আমরা ঢাকায় প্রেরণ করি।’

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ‘ঘটনা সত্য। কোন অঘটন এড়াতে ওই মহিলাকে নজরদারীতে রেখেছে এলাকাবাসী।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।