× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে ভাতিজা রনির লাঠির আঘাতে চাচা সৈকত আলী মারা গেছেন। শনিবার দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সৈকত আলী ওই উপজেলার মালঞ্চা গ্রামের মনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা সৈকত আলী ভাতিজা রনিকে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন। সেই প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিত ক্লাস করতো না রনি। শনিবার সকাল ১০টায় এ বিষয়ে ভতিজার কাছে কৈফিয়ত জানতে চান চাচা। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে রনিকে থাপ্পড় দেন। এতে রনিও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে সৈকত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..