ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে শুক্রবার (২৮ সেপ্টেম্বার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলার ভাঙ্গা থানাধীন মীরাকান্দা গঙ্গাধরদী গ্রামে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহীম খন্দকার(৬৫) ও তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম ওরফে বালা (৫০) কে ১৩ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। আটককৃত স্বামী-স্ত্রী উপজেলার মীরাকান্দা গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা।

ফরিদপুর র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দীন বলেন, আটককৃত আসামীদ্বয় পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে ভাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ফেন্সিডিলসহ তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।