× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

র‌্যাব-১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালনায় মামুন ট্রেডাস এর এক লক্ষ টাকা জারিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর পরিচালনায় দিনাজপুর সদর উপজেলার পুলহাটে এক টি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জারিমানা করা হয়েছে ।

দিনাজপুর সদর উপজেলার পুলহাট মামুন ট্রেডার্স এর গোডাউনে একটি আভিযানিক দল লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি আ.ন.ম. ইমরান খান এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারি পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান , অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য তৈরি ও বিক্রি করার শাস্তি হিসেবে মামুন ট্রেডার্স গোডাউনের মালিক মোঃ মোজাম্মেল হক’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..