× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক

ভাঙনকবলিত সেই এলাকা পরিদর্শনে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
ভাঙনকবলিত সেই এলাকা পরিদর্শনে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক এমপি বলেছেন, চরকাউয়া-চরমোনাইয়ের ভাঙন কবলিত এলাকার সমীক্ষা শেষ হয়েছে। আশা করছি জানুয়ারির মধ্যে এ এলাকায় কাজ শুরু হবে। এখানে ৮০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা একনেকে পাঠানো হবে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া, চরমোনাই ও চরবাড়িয়া এলাকার নদী ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা পোস্টকে।

প্রতিমন্ত্রী বলেন, চরবাড়িয়া এলাকায় চলমান প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। আমরা চরকাউয়া-চরমোনাই নিয়ে আরেকটি প্রকল্পের পরিকল্পনা করছি। সেই প্রকল্প আগে ৫০০ কোটি টাকার প্রস্তাবনা ছিল। ভাঙনকবলিত এসব এলাকায় সমীক্ষা শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই ৮০০ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশন হয়ে একনেকে উত্থাপনের চেষ্টা করব। আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে এই কাজটি শুরু হবে। প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ৮০০ কোটি টাকা হবে বলে জানান তিনি।

জাহিদ ফারুক এমপি আরও বলেন, আমি এই এলাকার সংসদ সদস্য। নদী ভাঙন এলাকা সব সময় আমি নিজে গিয়ে দেখি। এটা আমার দায়িত্ব। অতীতেও অনেকবার নদী ভাঙন এলাকায় গিয়েছি। প্রতিবারই যখন সময় পাই নদী ভাঙন এলাকা পরিদর্শনে যাই।

তিনি বলেন, বরিশালের বিভিন্ন এলাকায় নদী ভাঙন হচ্ছে। আজকে আমি চরকাউয়া, লামছড়ি, বুখাইনগর ভুঁইয়াবাড়ি, নিমাই হাওলাদার বাড়ি এলাকা দেখেছি। এই এলাকাগুলোতে নদী ভাঙন কবলিত এলাকা। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। ভাঙন কবলিত এলাকা দেখে যেখানে যেখানে কাজ করতে হবে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি, সেভাবে কাজ হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজাবুবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুতদুল হক খান মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, বিগত ৩০ জুন ‘পানিসম্পদ মন্ত্রী আমাদের এমপি, আমাদের জন্য তিনি কিছুই করেননি’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রচার হয়। এরপরই ভাঙন কবলিত স্থানে দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। সর্বশেষ আজ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান তিনি।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব ঢাকা পোস্টকে বলেন, চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালের ওপারে নদী ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে দশ হাজার বস্তা জিও ব্যাগ ফেলে এই মৌসুমের ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। অধিকাংশ ব্যাগ ভাঙন কবলিত এলাকায় ফেলা হয়েছে। বাকি যা রয়েছে সেগুলোও শিগগিরই ফেলানো হবে।

তিনি বলেন, প্রকল্প পাস হয়ে এলে ভাঙনরোধে স্থায়ীভাবে কাজ শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..