× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

মাগুরায় ভলিবল খেলাকে নিয়ে সংঘর্ষ চেয়ারম্যানসহ আহত ১৫

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে সোমবার সন্ধ্যায় ভলিবল খেলার বিরোধ মিমাংসা সভায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ২০ জন আহত হয়েছে । আহত ১৫জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এলাকাবাসী জানান,সোমবার বিকেলে রাউতড়া হৃদয়নাথ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা দুইভাগে বিভক্ত হয়ে ভলিবল খেলার আয়োজন করে । যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায় । এরই সূত্র ধরে এক পক্ষের খেলোয়াড় অনিক বাড়ি ফেরার পথে বহিরাগত কয়েক যুবকের হামলার শিকার হয় । এ নিয়ে এলাকায় সামাজিকভাবে বিভক্ত সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । বিরোধ মিমাংসার জন্য সোমবার সন্ধ্যায় চেয়ারমম্যান কবির হোসেন আলমখালি বাজারে আওয়ামীলীগ অফিসে সভা ডাকেন ।

সভা চলাকালে সেখানে প্রতিপক্ষ মান্নান সমর্থকরা অর্তকিতভাবে হামলা চালায় । এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । উত্তেজনার এক পযার্য়ে উভয়পক্ষের সংর্ঘষে চেয়ারম্যান কবিরসহ ১৫ জন আহত হয় । আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে শান্তিপূর্ণ বিরাজ করছে । উভয়পক্ষের উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..