× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বড়লেখায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

সমছ উদ্দিন, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলে তিন দিনব্যাপী ভ্রাম্যমান প্রতিবন্ধী স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। উপজেলায় ১ হাজার ৮০০ জন প্রতিবন্ধী থাকা স্বত্ত্বেও উক্ত সেবা ক্যাম্পের উদ্বোধনী সভায় মাত্র ১০ জন প্রতিবন্ধীর উপস্থিতি দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি আয়োজকদের প্রতি চরমভাবে ক্ষুব্ধ হন।

অভিযোগ রয়েছে, ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে প্রতিবন্ধীদের সঠিকভাবে অবহিত করা হয়নি। মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা চন্দন কুমার পালের সভাপতিত্বে ও প্রতিবন্ধী কর্মকর্তা মাসুদ রানার উপস্থাপনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খছরু, অধ্যক্ষ ময়নুল ইসলাম, শিক্ষক তপন চৌধুরী, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আফতাব আলী। বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খছরু অভিযোগ করেন, রোববার সকাল ন’টায় হঠাৎ ফোন দিয়ে এক কর্মকর্তা তাকে জানান যে বিদ্যালয়ে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ক্যাম্প করবেন।


এ ক্যটাগরির আরো খবর..