বড়দিন উপলক্ষে সংহতি ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত বঙ্গদীব এম এ ভাসানী

বড়দিন উপলক্ষে সংহতি ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত বঙ্গদীব এম এ ভাসানী

সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপত্বিতে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্পৃতি পরিষদের উদ্যোগে খ্রিষ্টান ধর্মালম্বিদের বড়দিন উপলক্ষে এক আলোচনা মানববন্ধন অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বক্তব্য রাখেন এম এ জলির, মোঃ আনিচুর রহমান দেশ, মোঃ রোকন উদ্দিন পাঠান, মাওলানা কারী আসাদুজ্জামান, সাইখুল ইসলাম টিটু, মোঃ ইয়াইহা খান কুতুবী, এ্যাড. আবুল কালাম আজাদ, মোছাঃ জুঁই বেগম, মোছাঃ রিয়া আক্তার ও মোঃ অভি মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বঙ্গদীব এম এ ভাসানী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ হাজার ধরে এখানে ভিন্ন জাতিস্বত্ত ও ভিন্ন ধর্মীয় সম্প্রদয় এক সাথে বসবাস করে আসছে। আমাদের মুক্তিযুদ্ধ সকল ধর্ম-বর্ণ, জাতি-গোষ্টি ঐক্যব্ধ হয়ে এক সাগর রক্তের বিনিময়ে দেশমাত্রিকাকে শত্রু মুক্ত করতে সক্ষম হয়েছে। সে দিন কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিষ্টান কে মুসলমান কোন ভেদাভেদ ছিলনা সবাই এক যোগে এক সাথে মুক্তিযুদ্ধের ঝাপিয়ে পড়ে ছিল।

তিনি আরও বলেন, আমাদের মহানবী (স:) বিদয় হজ্বে বলেছেন তোমরা কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। সবাই কে স্ব-স্ব ধর্ম পালনের ইঙ্গিত আছে জোর করে কাউকে ধর্মন্তর করা যাবে না। কারো ধর্মীয় বিশ্বাস বা অনুভুতির উপর আঘাত করা যাবেন। সকল ধর্মই অন্যান ও অপরাধের বিরুদ্ধে কথা বলেছেন। ইসলাম শুধু ধর্মই নয় একটা জীবন বিধান এখানে সমাজ নীতি, পরিবার নীতি ও রাষ্ট্র নীতির কথা উল্লেখ আছে। আমাদের পবিত্র কুরআনে মা বিবি মরিয়ম ও যিশু খ্রিষ্টের পিতা ছাড়া জন্মেরও কথা উল্লেখ আছে এবং স্বিকৃতি আছে।

বক্তব্যে আরো বলেন, সকল ধর্মই সত্য ও শান্তির জয় গান গেয়ে গেছেন। আমরা রামুর বৌদ্ধ মন্দিরে আক্রমোনের বিরুদ্ধে মানববন্ধন করেছে, হিন্দুদের মুর্তি ভাঙ্গার বিরুদ্ধে অনুরূপ পতিবাদ করেছে, খ্রিষ্টনদের গির্জায় যখন বোমাহামলা হয় তারও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছি কাজেই আমার এসব বাস্তবতার আলোকে সর্বধর্মীয় সম্প্রতি আরো জোরদার করার লক্ষে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রতি পরিষদ নামে সংগঠনটি তৈরি করেছে। বিশ্ব শান্তি, বিশ্বসম্প্রতি লক্ষে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। সাবাই কে এর পতাকা পতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ন জানাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।