× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ দেখা যাবে শুধুমাত্র বায়োস্কোপে

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
bayoskop

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ নির্মিত  হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট, হিতেশ সুদ বলেন, “গ্রাহকদের কাছে তাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।”

এর পাশাপাশি, চলচ্চিত্রটির সফলতা উদযাপনে গত ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”

বায়োস্কোপে ব্ল্যাক ওয়ারমিশন এক্সট্রিম  বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে তাইদেরি না করে বায়োস্কোপে দেখে ফেলুন মিশন এক্সট্রিম ইউনিভার্সের সর্বশেষ মুভি ব্ল্যাক ওয়ারমিশন এক্সট্রিম  এবং বায়োস্কোপের অন্যান্য কনটেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায়।


এ ক্যটাগরির আরো খবর..