ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়ামের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এর উদ্যোগে অয়োজিত ‘টেক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ২০২৩’ এ অংশগ্রহণ করবেন।

উক্ত অ্যাক্সিলারেটর প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন, অ্যাঙ্গোলা, মোল্দোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী সংসদ সদস্য, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।