× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

ব্রিটেনের পালানোর কোনও পথ নেই – ব্রিটিশ প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
ব্রিটেনের পালানোর কোনও পথ নেই

ভারতের আইন এড়ানোর জন্য ব্রিটেনের পালানোর কোনও পথ নেই ৷ সেদেশে আইনি ব্যবস্থার সুযোগ নিতে চাওয়াদের ব্রিটেনে কোনও ঠাঁই নেই ৷ পলাতক ভারতীয় শিল্পপতিদের ব্রিটেনে ঠাঁই দেওয়া হবে না ৷ এদিন নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সামনে একথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ৷

এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বরিস জনসন ৷ সেখানেই পলাতক শিল্পপতি নীরব মোদি এবং বিজয় মালিয়ার প্রত্যার্পণ সম্পর্কে বলতে গিয়ে জনসন বলেন, “আইনি প্রযুক্তিগত ব্যবস্থা বিষয়টি খুব কঠিন করে তুলেছে । এই শিল্পপতিদের প্রত্যার্পণের নির্দেশ দিয়েছে ব্রিটেন সরকার । আমরা এমন লোকদের আমাদের দেশে স্বাগত জানাই না যারা ভারতের আইন এড়ানোর জন্য আমাদের আইনি ব্যবস্থা ব্যবহার করতে চায় ।”

রাজধানীতে সংবাদমাধ্যমের সামনে এদিন একাধিক ইস্যু নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী জনসন ৷ তার মধ্যে ছিল ভারতে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট এবং ব্রিটেনে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করা চরমপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপ ৷ ব্রিটেনে থেকে কার্যকর ভারতবিরোধী খলিস্তানি গ্রুপগুলি নিয়ে জনসন বলেন, “আমরা চরমপন্থী গোষ্ঠীগুলিকে সহ্য করি না ৷ অন্যান্য দেশগুলি-সহ যারা ভারতের পক্ষেও ভয়ের কারণ, আমরা তাদের বিরুদ্ধে ৷ আমরা ভারতকে সাহায্যের উদ্দেশ্যে চরমপন্থী বিরোধী একটি টাস্ক ফোর্স গঠন করেছি ৷”

ভারতে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট নিয়ে বলতে গিয়ে জনসন বলেন, “ভারত এমন একটি মহান গণতন্ত্র যেখানে সাংবিধানিক সুরক্ষা রয়েছে ৷ মানবাধিকার বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমরাও কথা বলি ৷ আমাদের (ভারত এবং ব্রিটেন) বন্ধুত্বের সুবিধা হল, আমরা এগুলি বন্ধুত্বপূর্ণ উপায়ে এবিষয়ে কথাবার্তা চালাতে পারি ৷”


এ ক্যটাগরির আরো খবর..