× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলে প্রেসিডেন্টকে অভিশংসনে সংসদের নিম্নকক্ষের রায়

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনে রায় দিয়েছে দেশটির সংসদের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’। এখানে ভোটাভুটিতে অভিশংসন প্রস্তাব পাস হয়ে যাওয়ায় এখন এটি অনুমোদনের জন্য পাঠানো হবে উচ্চকক্ষ ‘সিনেটে’। সেখানেও প্রস্তাবটি পাস হয়ে গেলে ক্ষমতা হারাবেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রৌসেফ।

প্রেসিডেন্টকে অভিশংসনে বিরোধী দলের উত্থাপিত প্রস্তাবের ওপর রোববার (১৮ এপ্রিল) চেম্বার অব ডেপুটিজে ভোটাভুটি হয়। এতে ভোট দেন চেম্বারের ৫১৩ সদস্য।

পরে ফলাফলে দেখা যায়, প্রস্তাব পাসে প্রয়োজনীয় ৩৪২ ভোটের বেশি পড়েছে অভিশংসন প্রস্তাবে। প্রস্তাবে ভোটদানকারীদের মধ্যে বিরোধী দলের পাশাপাশি ছিলেন ক্ষমতাসীন দলের অনেকেও।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোটের সময় রাজধানী ব্রাসিলিয়াসহ অন্যান্য শহরের রাস্তায় অবস্থান নেয় হাজারো মানুষ। এ ভোট টেলিভিশনেও সরাসরি সম্প্রচারিত হয়। ফল প্রকাশ হতেই উল্লাস করতে থাকে বিরোধী দলের নেতাকর্মীরা।

রৌসেফের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে পুনর্নির্বাচনের সময় বাজেট আইন লঙ্ঘন করে সরকারি হিসেবে জালিয়াতি করেছিলেন তিনি। এছাড়া, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পেও দুর্নীতি করেছেন তিনি।

যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন রৌসেফ। তিনি অভিশংসনের উদ্যোগকে ‘বেসামরিক ক্যু বা অভ্যুত্থান’ বলেও চিহ্নিত করছেন। রৌসেফ বলেন, শেষ অবধি এর বিরুদ্ধে লড়ে যাবো।

প্রেসিডেন্টের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ১৩ বছরে ধরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিও। দলের নেতা ও পার্লামেন্টারিয়ানরা অভিশংসন প্রস্তাব যেন সিনেটে পাস না হতে পারে সেজন্য এখন থেকেই দেন-দরবার শুরু করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, চেম্বার অব ডেপুটিজে প্রস্তাবটি পাসের ফলে আগামী মাসেই এটি উত্থাপিত হবে সিনেটে। তাতে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে গেলেই ক্ষমতাচ্যুত হবেন ব্রাজিলের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার উত্তরসূরী রৌসেফ। আর ক্ষমতাচ্যুত হলে দুর্নীতির অভিযোগে তার বিচার প্রক্রিয়াও শুরু হতে পারে।

ব্রাজিলের রাজনীতির এই দশাকে ১৯৮৫ সালে সামরিক শাসনের অবসানের পর সবচেয়ে বড় ‘বিপর্যয়’ বলে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..