ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে ব্রাসিলিয়ায় বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত

বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়া ২৬শে মার্চ সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে। এ সময় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার অনিন্দ্যসুন্দর প্যারানোরা হ্রদ সংলগ্ন পোর্তো ভিত্তোরিও মিলনায়তটি “পূর্ব দিগন্তে সুর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লা্ল”-এর তালে তালে মুখরিত হয়ে উঠে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া ও রাশিয়া বিভাগের সচিব রাষ্ট্রদূত হেনালদো জোসে জে আলমেইদা সালগাদো এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাসিলিয়ার ভাইস গভর্ণর জনাব পাকো ব্রিতো এবং গভর্ণরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত পেদ্রো লুইজ রডরিগেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশের কোন সম্বর্ধনা অনুষ্ঠানে রেকর্ডসৃষ্টিকারী ৮০ জনেরও বেশী রাষ্ট্রদূত ছাড়াও মধ্যম সারির আরও দুই শতাধিক কূটনীতিক, ব্রাজিলে নিযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আবাসিক প্রতিনিধিগণ, ব্রাজিলের বিভিন্ন সরকারী দপ্তরের উচ্চ   পর্যায়ের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ পাঁচ শতাধিক অতিথি এই অনন্য সম্বর্ধনা উপভোগ করেন।

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও সামষ্টিক উন্নয়ন, অগ্রযাত্রা, সম্প্রসারিত বহুমাত্রিক কূটনৈতিক  কর্মকান্ড এবং রোহিঙ্গা সমস্যাসহ উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহের উপর ভিত্তি করে নির্মিত একটি  ভিডিও ডকুমেন্টারী প্রদর্শনের মাধ্যমে সুচিত হওয়া এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক অংশের শুরুতে দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

ব্রাজিলিয়ান শিশুদের একটি সাংস্কৃতিক দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল এবারের সম্বর্ধনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।আমাদের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় সঙ্গীত “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল”-এর সাথে নৃত্য পরিবেশন করে এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী ড্রামের তালের ঝংকার তুলে এই শিশুশিল্পীরা উপস্থিত সুধীজনকে মন্ত্রমুগ্ধ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।