× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ক্ষমতাবানরাই দুর্নীতির সঙ্গে বেশি জড়িত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এর মধ্যে আমরা সবাই নিমজ্জিত। যাদের ক্ষমতা আছে তারাই সবচে’বেশি দুর্নীতির সঙ্গে জড়িত বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ দুপুরে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে হটলাইন ১০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ, আমরা সবাই এর সঙ্গে জড়িত না থাকলে সমাজে এত বেশি দুর্নীতি হতো না।

তিনি বলেন, আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করেন। যদি এতে সবাই অংশ না নেন তাহলে দুর্নীতি হয় কীভাবে।

আবদুল মুহিত বলেন, অনেক সময় বাধ্য হয়ে আমাদের দুর্নীতিতে জড়াতে হয়। বাংলাদেশে আগে দুর্নীতির সংস্কৃতি ছিল না। যেটা ছিল সেটা অনেকটা গোপনীয়তার মধ্যে। আগে মানুষ অন্যায় করার আগে হাজারবার চিন্তা করত। তাদের মধ্যে লজ্জা-শরম কাজ করত।

অর্থমন্ত্রী আরো বলেন, এর আগে দুদকের এক চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবেন বলে ঘোষণা করেছেন। জেহাদের ভবিষ্যৎ সবসময় অন্ধকার হয়।

কারণ জেহাদ অন্য একটি জিনিস। এটি ঘোষণা দিয়ে বা বলে-কয়ে হয় না। অবশ্যই ধর্ম যুদ্ধে এসব ছিল, এখন আর নাই। জেহাদের নাম নিয়ে কোনো পরিবর্তন হয় না।

তিনি বলেন, দুদকের তদন্ত নিয়ে আমার একটি বক্তব্য আছে। আপনারা তদন্ত করবেন ভালো কথা। কিন্তু অনেক বেশি জেহাদি হবেন না। তাহলে তদন্তের কোয়ালিটি নষ্ট হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..