× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান বাড়িয়েছে আইএসপিএবি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ইন্টারনেট সেবার মান

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান বাড়িয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় নূন্যতম স্পিড ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস পাবেন গ্রাহকরা।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। অচিরেই ২০ এমবিপিএসে সেটা উন্নীত করা হবে। এ ছাড়া যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।

এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..