ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এ ছাড়া ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।