× Banner
সর্বশেষ
পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন

ব্যাংক অব চায়নাকে জরিমানা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ নকল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের তথ্য না দেয়ার অভিযোগে চীনের কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব চায়নাকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফলে আগামী ৮ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০ হাজার ডলার জরিমানা গুণতে হবে ব্যাংক অব চায়নাকে।

২০১১ সালে চীনা কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি করছে- এমন অভিযোগ তুলে চীনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকা চায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত।

কিন্তু গ্রাহকের গোপনীয়তা ক্ষুণ্ণ ও আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক অব চায়না। ফলে যুক্তরাষ্ট্রে জরিমানার মুখে পড়তে হলো ব্যাংকটিকে।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ তুলে চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করে গুচি, ইভস লরা’র মত বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো।


এ ক্যটাগরির আরো খবর..