× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ব্যাংকককে সতর্ক করল মস্কো

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাংকককে সতর্ক করে দিয়েছে মস্কো, আইএসের সঙ্গে জড়িত ১০ সিরীয় সম্প্রতি থাইল্যান্ডে প্রবেশ করেছে। রাশিয়ানদের ওপর হামলা চালাতে এরা ব্যাংকক ঢুকেছে বলে সন্দেহ করা হচ্ছে।

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হওয়া থাই পুলিশের এক গোপন নথিতে এ কথা জানানো হয়েছে।

ফাঁস হওয়া ওই গোপন নথির সত্যতা স্বীকার করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে থাই পুলিশ। যদিও, ওই দশ সিরীয় আসলেই থাইল্যান্ডে প্রবেশ করেছে সে বিষয়ে থাই পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

গোপন ওই নথিতে আরও বলা হয়, গত ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে আইএসের ওই ১০ চর থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে থাই পুলিশকে তথ্য দেয় রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি।

জরুরি চিহ্ন সম্বলিত ওই নথিটি গত ২৭ নভেম্বর থাইল্যান্ডের বিশেষ শাখার কমান্ডারের কাছ থেকে পাঠানো হয় পুলিশের বিভিন্ন ইউনিটগুলোতে।


এ ক্যটাগরির আরো খবর..