× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

কূটনৈতিক রিপোর্টার

ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
ব্যর্থতার দায় স্বীকার

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি দক্ষিণ ইসরায়েল থেকে সংবাদ সম্মেলনে বলেন, ‘আইডিএফ দেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত। শনিবার সকালে গাজা উপত্যকার আশেপাশের এলাকায় আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমরা শিখব, আমরা তদন্ত করব, তবে এখন যুদ্ধ করার সময়।’ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর, প্রথমবার তিনি এই প্রকাশ্য বিবৃতি দিয়েছেন । হামাসের অনুপ্রবেশ এবং বিধ্বংসী হামলার জন্য ব্যর্থতার দায় স্বীকার করেছেন হারজি হালেভি। হামাস এবং অন্যান্য গোষ্ঠীর জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের যা যা করা সম্ভব সবই করবে বলে মন্তব্য করেছেন তিনি।

গাজার শাসক ইয়াহিয়া সিনওয়ার এই ভয়ঙ্কর হামলার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে হালেভি বলেন, ওই ব‍্যক্তি এবং তার অধীনে থাকা পুরো ব্যবস্থাই মরবে। আমরা তাদের আক্রমণ করব, আমরা তাদের ধ্বংস করব, তাদের সিস্টেম ভেঙে দেব। হামাস কীভাবে এই হামলা চালাতে পেরেছে তা তদন্ত করার সময় আসবে।

গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি আনুমানিক ২০০ ইসরায়েলি এবং বিদেশি সম্পর্কে হালেভি বলেন, ‘আমরা জিম্মিদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সবকিছু করব। আমরা অনেক সন্ত্রাসী, অনেক কমান্ডারকে হত্যা করছি, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি ― যারা এই ভয়ানক নৃশংস অপরাধকে সমর্থন করেছিল। গাজার চেহারা আর এমন থাকবে না।’

আইডিএফ প্রধান আরও বলেন, ‘আমরা খুন, নৃশংসতা এবং হতবাক করার মতো ঘটনার পাঁচ দিন পার করেছি। হামাস আমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের এবং আমাদের নাগরিকদের নৃশংসভাবে হত্যা করেছে, এটি অমানবিক। আইডিএফ নির্দয় যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে যারা অকল্পনীয় কাজ করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..