× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

গোপালগঞ্জ কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অংকন তালুকদার: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিউটন বাড়ৈ(৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী নিউটন বাড়ৈ কলাবাড়ী গ্রামের নিশি কান্ত বাড়ৈর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ব্যবসায়ী নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুন্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু’ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে  ফেলে রেখে চলে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ীতে আনার পর নিউটন বাড়ৈর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পরিবারে লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
নিউটনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।।


এ ক্যটাগরির আরো খবর..