প্রভাষ বালাঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি অনীক হালদার চয়নের নিজস্ব অর্থায়নে আজ দুটি প্রচার সেলের উদ্বোধন করা হয়েছে।
কলাবাড়ী বাস স্টান্ড ও হিজলবাড়ী স্টান্ডে এ দুটি প্রচার কেন্দ্রর করা হয়। প্রচার কেন্দ্র থেকে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ কর্মী সমর্থক জননেত্রী শেখ হাসিনার পক্ষে সমগ্র ইউনিয়নে প্রচার কাজ পরিচালনা করছে।
এ প্রসঙ্গে কলাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক অনীক হালদার চয়ন বলেন”কোটালীপাড়া -টুঙ্গিপাড়ার মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাটি। কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের ভোটার সমর্থকদের সাময়িক বিশ্রাম ও চা চক্রের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। এতে এলাকার মানুষ খুব খুশি।” এলাকার যুবলীগ কর্মী দীপঙ্কর বাড়ৈ বলেন “আমাদের এই প্রচার সেল হওয়ায় আমাদের প্রচার প্রচারনা আরো বেগবান হচ্ছে এবং জননেত্রীর ভোটাররা এখন নৌকা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে”।