× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

বোলিংয়ে মুস্তাফিজ ছয়ে, ব্যাটিংয়ে সাব্বির দশে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ বল হাতে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে দল ভালো খেললেও কাটার-মাস্টার ছিলেন একেবারেই নিষ্প্রভ। চার ম্যাচ খেলে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এই সময়টা ভালো না কাটলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর র‍্যাংকিংটা বেশ ভালো জায়গায় রয়েছে। টি-টোয়েন্টির বোলিং বিভাগে আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে মুস্তাফিজের অবস্থান ষষ্ঠ।

এই বিভাগে সেরা দশে রয়েছেন আরেক বাংলাদেশি, সাকিব আল হাসান। তিনি রয়েছেন নয় নম্বরে। মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৯৫ আর সাকিবের ৬৪৮। পাকিস্তানি বোলার ইমাম ওয়াসিম শীর্ষে ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে।

টি-টোয়েন্টির হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষ দশে উঠে এসেছেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান। তাঁর রেটিং পয়েন্ট ৬২৭।

অবশ্য টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন সাকিব। এই বাংলাদেশি তারকার রেটিং পয়েন্ট ৩৫৪।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিং 
১. বিরাট কোহলি (৭৯৯)
২. অ্যারন ফিঞ্চ (৭৮৭)
৩. কেইন উইলিয়ামসন (৭৪৫)
৪. গ্লেন ম্যাক্সওয়েল (৭১৮)
৫. জো রুট (৬৯৯)
৬. অ্যালেক্স হেলস (৬৭৪)
৭. ফাফ দু প্লেসি (৬৬৪)
৮. মোহাম্মদ শেহজাদ (৬৬৪)
৯. হ্যামিল্টন মাসাকাদজা (৬৫৭)
১০. সাব্বির রহমান (৬২৭)

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিং
১. ইমাদ ওয়াসিম (৭৮০)
২. জাসপ্রিত বুমরাহ (৭৬৪)
৩. ইমরান তাহির (৭৪৪)
৪. রশিদ খান (৭১৭)
৫. স্যামুয়েল বদ্রি (৭১৭)
৬. মুস্তাফিজুর রহমান (৬৯৫)
৭. জেমস ফকনার (৬৮৮)
৮. সুনীল নারাইন (৬৫২)
৯. সাকিব আল হাসান (৬৪৮)
১০. রবিচন্দ্রন অশ্বিন (৬৪৪)


এ ক্যটাগরির আরো খবর..