বোদায় সামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় বোদায় সেচ্ছাসেবী সংগঠন নির্মান এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে।

বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা।

ব্যাডমিন্টন টুণামেন্টের আহবায়ক ফিরোজ আলম চৌধূরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রউফ, প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,  প্রধান শিক্ষক জামিউল হক, অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, আজাহার আলী, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনিরুজ্জামান তানু, বোদা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এসময় ক্রীড়ামদিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।