× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

বোদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড় বোদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও বৃক্ষরোপন ৫মে (রবিবার) অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, পল্লী সাহিত্য সংস্থা ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন-অর-রশিদ, সহকারী অধ্যাপক প্রবীর চন্দ, সহকারী অধ্যাপক বিকাশ অধিকারী, সহকারী অধ্যাপক এমরান আল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, দৃষ্টিদানের পরিচালক মনোরঞ্জন সরকার, প্রধান শিক্ষক হোসনে আরা বেগম প্রমুখ।

এ সময় সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..