এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বিলুপ্ত শালবাড়ি ছিটমহলে একটি পোষ্ট অফিস স্থাপন করলেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রানালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।
বোদা উপজেলার সাবেক শালবাড়ি ছিটমহলের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহাবিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভায় সচিব বলেন, ছিটমহলবাসীদের মোবাইল ব্যবহারের সুযোগ করে দিয়েছে সরকার। তিনি সরকারের উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিষয়ে নতুন বাংলাদেশিদের অবহিত করেন।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম প্রধান ওসমান গনি তালুকদার, ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) সুধাংশু শেখর ভদ্র, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, শালবাড়ি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সোলায়মান বাবু, জেলা পরিষদের সদস্য মউর রহমান, বড়শশী ইউ’পি চেয়ারম্যান আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীনসহ নতুন বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নতুন বাংলাদেশিদের কাছে সরকারের গৃহিত উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এর আগে সচিব চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।


