বোদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৭ পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় সমতা, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় উদযাপিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৭।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) পঞ্চগড় বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি পালন করে।
বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এইচআরডিএফ পঞ্চগড়ের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে সকাল ১১ টায় এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অধ্যাপক প্রবীর কুমার চন্দ, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ বেলাল হোসেন, মানবাধিকার কর্মী ও পরিচালক এসভিডি সংস্থা মোঃ মিজানুর রহমান, মানবাধিকার কর্মী গিতা সেন, প্রভাষক মোঃ মাজেদুল ইসলাম আকাশ, এইচআরডিএফ, পঞ্চগড় সাঃ সম্পাদক মোঃ হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার সংগ্লন
ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এক মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে ছাত্র, শিক্ষক, মানবাধিকার কর্মী, রিক্সা-ভ্যান চালক, মটর শ্রমিক, গৃহিণী, সাংবাদিক, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।