× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মেহেরপুর সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১০-১২-১৭):  শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সদর উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টার সময় ভিডিও কনফারেন্স করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ভিডিও কনফারন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম।

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেস্তাফিজুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা আলহাজ¦ আসকার আলী,সহ-সভাপতি আব্দুল হালিম মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সুত্রে জানাগেছে, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৮৮টি গ্রামে ৫৪ হাজার ৯শ ৬২টি গ্রহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। যার মধ্যে আবাসিক গ্রাহক ৫২ হাজার ৩শ ১৮টি, বাণিজ্যিক গ্রাহক ৮শ ৩৬টি, শিল্প গ্রাহক ৩শ ৫৩টি, বৃহৎ শিল্প গ্রাহক ৬ট, সেচ গ্রাহক ৮শ ৬২টি ও সিআই গ্রাহক ৫শ ৮৭টি।


এ ক্যটাগরির আরো খবর..