পঞ্চগড়ের বোদায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (২০ জুন) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ৪১ টন চাল ও ৬০টি ছাগল বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
মন্ত্রী এসময় বলেন, ১২ ফেব্রুয়ারি (জাতীয় নির্বাচনে) আমাকে কে ভোট দেয়নি, আর কে দিয়েছে তা এই সহায়তা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি। দলমতের ঊর্ধে উঠে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়েছে। আর সে ভাবেই কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি’র সভাপতি মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিল রেজা ফেরদৌস চিন্ময়সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ ক্যটাগরির আরো খবর..