× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, আবহাওয়া খারাপ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া ঠিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে। দুর্ঘটনা এড়াতেই ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..