× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ

বৃহস্পতিবার থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ বরিশালে একাধারে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৈরী আবহাওয়া ও নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করায় আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নি‌র্দে‌শে  লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

অপরদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে বরিশালের কীর্তনখোলাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ব‌লেন, কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ অভ্যন্তরীণ রুটের উদ্দেশে ছেড়ে যায়নি। আবার কোনো লঞ্চ বরিশাল নদীবন্দরে যাত্রী নিয়েও আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..