× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নিউজ ডেস্ক

বৈদিক জ্যোতিষে ১২টি রাশির আজকের ফলাফল

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/wednesday-horoscope.jpg
wednesday horoscope

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

মেষঃ অফিস থেকে ফিরে পছন্দের কাজ করতে পারবেন। বেশি রাগ করলে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। খারাপ মেজাজের কারণে ঝামেলায় পড়তে পারেন। কোন খাতে বিনিয়োগের পূর্বে সঠিক বিভাগ নির্বাচন করুন।

বৃষভঃ সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। হঠাৎ কিছু অর্থের আগমন হতে পারে। আপনার কঠোর পরিশ্রম সকলের চোখে পড়বে।

মিথুনঃ সকলের মধ্যে থাকার থেকে একা থাকতে বেশি পছন্দ করবেন। ছোট সফর আরামদায়ক হবে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য আজকের দিন শুভ। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটাবেন।

কর্কটঃ খেলাধূলায় ব্যস্ত হয়ে পড়াশুনাকে অবহেলা করা ঠিক নয়। সুখ মানুষের মনের জিনিস। পার্টিতে বন্ধুদের জন্য অর্থ ব্যয় করেও, অনেক অর্থ থাকবে আপনার। আপনার মিষ্টি স্বভাব সকলকে ভালো রাখবে।

সিংহঃ মদ্যপান থেকে দূরে থাকলে শরীর ভালো থাকবে। আজকের দিনে জমি সংক্রান্ত কাজে অনেক অর্থ ব্যয় হতে পারে। জীবনে চলতে থাকা অশান্তি মাঝে কিছুটা শান্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন আজ।

কন্যাঃ প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। কোন কাজে চট করে মন খারাপ করবেন না। কাজ ফেলে না রেখে, আজই শেষ করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।

তুলাঃ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। নিজের উজ্জ্বল দিকটি সকলের সামনে তুলে ধরুন। পরিবারের কেউ সময় কাটাতে চাইলেও, আপনি তা দিতে পারবেন না। আজকের দিনে সবকিছু আপনার পক্ষে থাকবে।

বৃশ্চিকঃ কোন প্রতিবেশির সঙ্গে ঝগড়া করে মেজাজ খারাপ হতে পারে। খাওয়ার সময় সাবধানে খাবেন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ পাবেন।

ধনুঃ বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে মন ভালো থাকবে। ব্যস্ততার মাঝে সময় বের করে, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। অফিসে কিছুটা ভালো সময় কাটবে। ভাই বোনদের সাহায্যে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।

মকরঃ পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আজকে। রাতের দিকে পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। আজকের দিনে ভাই বোনদের থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে বেরোলে ভালো সময় কাটবে।

কুম্ভঃ ঘুরতে যেতে পারেন আজ। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। খাওয়ার সময় সাবধানে খাবেন। বিদেশে ব্যবসা থাকলে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। ব্যবসার জন্য কাছের কেউ সাহায্য করতে পারে।

মীনঃ কাজের থেকে কিছুটা ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। ধর্মীয় কাজের জন্য আজকের দিন শুভ। ফাঁকা সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা গল্প করতে পারেন। মানুষের থেকে প্রশংসা পাবেন আজকে।


এ ক্যটাগরির আরো খবর..