× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি

বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তবে এমপিও বন্ধ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে এতদিন সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল।

তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন এ নীতিমালার আলোকে এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..