× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেসরকারিভাবে ঢাকা উত্তরের মেয়র পদে বিজয়ী আতিকুল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আতিকুল ইসলাম। মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ডিএনসিসির পদটি শূন্য হয়।  মোট ১২৯৫টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯টি ভোট।

বৃহস্পতিবার রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪।  মোট ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম৷ গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করোপরেশনের মেয়র পদে এই উপ নির্বাচন বিএনপি ও তাদের সমমনাদের পাশাপাশি বামপন্থী দলগুলোও বর্জন করেছে। উত্তরের মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হয় এদিন।

এছাড়া ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন হয়, যাতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর নয় নম্বর সাধারণ আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডিএসসিসির নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ প্রার্থী আছেন। দুই সিটি মিলিয়ে ১ হাজার ৭০০ এর বেশি কেন্দ্রে হয় এ ভোট। সব মিলিয়ে ভোটার ছিলেন ৪০ লাখের মত।


এ ক্যটাগরির আরো খবর..