× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

বেশি দামে মাংস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
বেশি দামে মাংস বিক্রি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে অতিরিক্ত মূল্যে গারুর মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার আশোকাঠী বাজারের মাংস ব্যবসায়ী বাবুল কসাইয়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সাথে সভা করে সাতশ’ থেকে সাড়ে সাতশ’ টাকা পর্যন্ত প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারন করে দেওয়া হয়। সেই সিদ্ধান্তকে অমান্য করে আশোকাঠী বাজারের জনৈক বাবুল কসাইয়ের দোকানে প্রতি কেজি মাংস আটশ’ টাকায় বিক্রি করে আসছিলো।

বিষয়টি একাধিক ভোক্তার মাধ্যমে জানতে পেরে ওই দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..