× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত শহীদ মুখতার ইলাহী হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়ে।

বুধবার দুপুরে ফিতা কেটে ছাত্রদের জন্য হলটির  আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নর-উন-নবী। হলটির প্রভোস্ট(চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক আমীর শরীফের সভাপতিত্বে ও সহকারী প্রভোস্ট জুবায়ের ইবনে তাহের এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও হলটির সহকারী প্রভোস্ট জুবায়ের ইবনে তাহের, তানজিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(চলতি দায়িত্ব) শাহীনুর রহমান, মেয়েদের হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট আবু সালেহ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুুদ), সদ্য চালু হওয়া বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়, বিজনেস স্টাডি অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ,শহীদ মুখতার ইলাহীর ভাই মাহফুজ ইলাহী খসরু, বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী হলের প্রভোস্ট আমীর শরীফ জানান, আমরা মোট ২৭০ জন শিক্ষার্থীকে এ হলে আবাসিকতার সুযোগ দিতে সক্ষম। তিনি আরো জানান, ১ নভেম্বও থেকে ডাইনিং চারু হবে। আর শিক্ষার্থীদের সাথে আলাপ- আলোচনা করে আমরা ডাইনিং চালু করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরসূত্রে জানা যায়, ৫ জুলাই ২০১১ সালে সাবেক উপাচার্য আব্দুল জলিলের আমলে এ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । ৬ তালা বিশিষ্ট ভবনটিতে রয়েছে ৬৮ টি কক্ষ। এটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হল। এর আগে মেয়েদের হল চালু করা হয়েছিল। গত ৭ অক্টোবর ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি চালু করা হয়


এ ক্যটাগরির আরো খবর..