× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুরের মর্ডান মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক থেকে মিছিল নিয়ে মর্ডান মোড়ে আসেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ভিসি চাই ভিসি চাই, বেরোবিতে ভিসি চাই,দাবি মোদের একটাই বেরোবিতে ভিসি চাই, ‘সাঈদ ভাইয়ের ক্যাম্পাসে বৈষম্য মানি না,অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন,মেধাবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা এখন ক্লাসে ফিরতে চাই। কিন্তু ভিসি নিয়োগ না হওয়ায় আমাদের ক্লাস-পরীক্ষা কিছুই হচ্ছে না। আমরা দেখেছি, কয়েকটি ক্যাম্পাসে ভিসি নিয়োগ দেওয়া হলেও আমাদের ক্যাম্পাসে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই, অতি দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হোক। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ক্লাস শুরু না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি। ক্যাম্পাস সেশন জট সবেমাত্র মুক্ত হলেও আবারও নতুন করে সেশন জট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হোক।

বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদ হোসেন বলেন, ড. ইউনূস স্যার রংপুরকে সবদিক থেকে এক নম্বর জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কিন্তু সে রংপুরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন থেকে আমাদের ক্যাম্পাসে ভিসি না থাকায় আমরা ক্লাস করতে পারছি না। ইউনূস সরকারের কাছে দ্রুত এর সমাধান চাই।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য আবু সাঈদ লিয়ন ও তারিকুল ইসলাম। কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিয়ন বলেন, বছরের পর বছর ধরে রংপুরের সঙ্গে বৈষম্য করে রংপুরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এখনই সময় বৈষম্য নিরোষণের। রাষ্ট্র সংস্কারে সকলকেই সুযোগ দিতে হবে। আমরা মনে করি, দ্রুত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের মাধ্যমে বৈষম্য নিরোষণের প্রথম ধাপ শুরু হবে।

এ বিষয়ে রংপুর তাঝহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভিসি নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মর্ডান মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরাও মর্ডান মোড়েই রয়েছি।

প্রসঙ্গত, এর আগে বেরোবি ক্যাম্পাসে ভিসি নিয়োগের দাবিতে দুইবার আল্টিমেটাম দেন বেরোবি শিক্ষার্থীরা এর মধ্যে ভিসি নিয়োগ না হওয়ায় তারা আজ মর্ডান মোড়ে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..