× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত বন্দর শ্রমিক শাহজাহান (৪৫)  ও আহত সেহেল রানার পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নিহত ও আহত  শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে নিহত শাহাজাহানের পরিবারকে ৫০ হাজার টাকা ও আহত শ্রমিক সোহেল রানাকে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় আবু তাহের ভারত বলেন, “শ্রমিকরাই স্থলবন্দরের চালিকাশক্তি। শাহজাহানের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একটি কর্মক্ষম মানুষ হারিয়ে পরিবারটি আজ দিশেহারা। আমরা বিএনপির পক্ষ থেকে সব সময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, বন্দরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আর্থিক সহায়তা প্রদানের সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (৮ এপ্রিল) বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে ক্রেন দিয়ে ভারী মালামাল সরানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক শাহজাহান।


এ ক্যটাগরির আরো খবর..