× Banner
সর্বশেষ
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

শার্শা প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে

ACP
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে

যশোরের বেনাপোল  স্থলবন্দরে ক্রেনের সিলিং ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবির (৪৫)-এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার ( ৮ এপ্রিল ২০২৬) সকাল  ১১.৩০মিনিটের  সময় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গনে শ্রমিক শাহজান কবিরের জানাযা  নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বন্দর এলাকায় পণ্য লোড করার সময় হঠাৎ করে ক্রেনের সিলিং ছিঁড়ে গুরুতর আহত হবার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ।
এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান(অতিরিক্ত সচিব)
মোহাম্মদ মানজারুল মান্নান,
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ শামীম হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট
অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন,বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, বেনাপোল স্থলবন্দর
হ্যান্ডেলিং ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,পৌর যুবদলের আহ্বায়ক  মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু সহ বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিক বৃন্দ এবং স্থানীয় সকল পর্যায়ে সাধারণ মানুষ উক্ত  জানাজা নামাজে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের জন্য  বিভিন্ন দাবি জানান।
এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্না জানান, বর্তমানে বন্দরে কেবল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে যা যথেষ্ট নয়। তিনি বলেন, “একটি আধুনিক হাসপাতালের জন্য আমরা ইতোমধ্যে বিশ্বব্যাংক (World Bank) ও জাইকা (JICA)-এর কাছে আবেদন করেছি। অবকাঠামো ও জনবল সংকট কাটিয়ে বন্দরের গুরুত্ব বিবেচনায় আমরা দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি।”
​মরহুম শাহজাহান কবিরের ছোট  ভাই বিল্লু তার ভাইয়ের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানাযা শেষে তাকে বেনাপোল গণকবর স্থানে   দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..