বেনাপোল সীমান্তে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা ৫২ কেজি গাঁজাসহ লাল্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার(২৯ মার্চ) সকাল ৮ টায় বেনাপোল সীমান্তের ঘিবা বিল এলাকা থেকে ৪৯ ব্যটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

সে বেনাপোল পোর্টথানার ধাণ্যখোলা গ্রামের খালেক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান প্রবেশ করছে। পরে বিজিবি অভিযান চালিয়ে ঘিবা বিলের মধ্য থেকে  ৫২ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশোক আলী বিষয়টি   নিশ্চিত করে জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।