বেনাপোল সীমান্তে ৪১০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি  : বেনাপোল পুটখালী সীমান্ত থে‌কে ৪১০ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বি‌জি‌বি সদস্যরা।

রোববার গভীর রাতে পুটখালী মাঠ থে‌কে তা‌দের‌কে ফেনসিডিলসহ আটক করেন বিজিবি সদস্যরা।

আটক লিয়াকত বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের রুসতম আলীর ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে জানতে পারি, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে সীমান্ত পার হয়ে পুটখালী মাঠে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৪১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক লিয়াক‌তের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।