কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণের সমাপ্তি

কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণের সমাপ্তি
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রামে নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান অধিকার সুরক্ষাকারীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ’র সমাপ্তি ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
বিএইচআরডিএফ এর সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু। প্রশিক্ষক হিসেবে ছিলেন নারী উদ্যোগ কেন্দ্রের মাশহুদা খাতুন শেফালী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনইউকে’র সদরুল আলম দুলু প্রমুখ। প্রশিক্ষণে দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ও প্রকাশক এসএম ছানালাল বকসী, দৈনিক চারিদিকে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোল্লা হারুন উর রশীদ, দৈনিক জাগোবাহে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রেজা, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার টিউটর, সাপ্তাহিক গণকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সফিকুল ইসলাম সান্টু, সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকন সহ স্থানীয় সম্পাদক, সিনিয়র সাংবাদিক, নারী উদ্যোক্তা মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) সম্মিলিতভাবে বাস্তবায়ন করছে। গত ১ মার্চ’২০২০ জেলা পরিষদ হলরুমে সকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।