× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল সীমান্তে হুন্ডির ৯ লাখ টাকাসহ পাচারকারী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

মোঃমাসুদুর রহমান শেখ‌ শার্শা বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি: বেনাপোল সীম‌ান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ  আজগর আলী (৫৫ ) না‌মে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকালে বেনাপোল সীমা‌ন্তের চেক‌পোস্ট সাদিপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আজগর আলী পুটখালী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল ওয়াহাব জানান, গোপন খব‌রের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রি, হুন্ডির টাকা নি‌য়ে এক পাচারকারী ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দিকে আসছে।

এমন সময় ‌বেনা‌পোল চেক‌পোস্ট এলাকায় সা‌দিপু‌রের মো‌ড়ে অভিযান চালিয়ে বাজারের ব্যাগসহ আজগার আলীকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৪শ’টি এক হাজার টাকা ও এক হাজার টি ৫শ’ টাকার নোট পাওয়া যায়। এবং আটক পাচারকারী‌কে বেনাপোল পৌর্ট থানায় সৌপর্দ করা হবে বলেও তি‌নি জানান।


এ ক্যটাগরির আরো খবর..