× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৪৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী (আমড়াখালী) গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল (২৩) ও একই গ্রামের সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এএসআই রবিউল ইসলাম ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল কাগমারী গ্রামস্থ মসজিদের মোড় পাকা রাস্তার উপর হতে ৪৫ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার এ এস আই শাহীন ফরহাদ জানান, আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৫৯ এবং দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..