× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২ মাদক ব্যবসায়ী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে  ১০৪ বোতল ফেনসিডিলসহ পিংকি খাতুন (২৭) ও মাসুম (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩ আগষ্ট) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পিংকি বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের মিন্টুর স্ত্রী ও মাসুম একই গ্রামের আকমল হোসেনের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে নিজ বাড়িতে মজুত করেছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১০৪ ফেনসিডিলসহ পিংকি ও মাসুম আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তারা মাদকের কারবার করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..