বেনাপোল সীমান্তের ২নং ঘিবার সাঈদের ক্যান্সারে আক্রান্ত হওয়া শিশু সন্তানের ইন্তেকাল

বেনাপোল সীমান্তের ২নং ঘিবার সাঈদের ক্যান্সারে আক্রান্ত হওয়া শিশু সন্তানের ইন্তেকাল
 না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রামের মোঃ সাঈদের’ শিশু সন্তান মোঃ সাবিদ হোসেন সাহাদ(২)। শিশু টির জানাজা নামাজ নিজ গ্রামে সম্পূর্ণ হয়েছে।
১১ ই মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাথায় দুই টা টিউমার হওয়ার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার নামাজের জানাজা’ সকাল সাড়ে ১০ টায়  ২নং ঘিবা গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে,তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশু টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী শিশু টির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেন।
সেই সাথে শোকাহত পরিবার কে সমবেদনা জানান।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বিএনপি নেতা নাসির,২নং ঘিবার ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,
শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক  কমিটির সদস্য মহিনুল রহমান, যুবদল নেতা মিন্নু,ও পরিবারবর্গ সহ  সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসলমান জানাজায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।