× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সিমান্ত থেকে ফেনসিডিল থ্রীপিস কম্বল বিভিন্ন প্রকার চকলেট ও কসমেটিক্স  সামগ্রী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ফেনসিডিল থ্রীপিস কম্বল

যশোরের বেনাপোল সিমান্ত থেকে ২,৩৭,৮১৫  টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, থ্রী পিস, কম্বল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে অভিযান পরিচালনা করে মালামাল আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
 এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ ফেব্রুয়ারি সকালে ধান্যখোলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ২,৩৭,৮১৫ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, থ্রী পিস, কম্বল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য আহবান জানান এলাকাবাসি।


এ ক্যটাগরির আরো খবর..