× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শার্শা প্রতিনিধি

বেনাপোল সিমান্ত থেকে এক কোটি পাঁচ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি টাকা মূল্যের সামগ্রী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
সামগ্রী আটক

যশোরের শার্শা, বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি টাকা মূল্যের অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (৪ মার্চ) বিজিবি ব্যাটালিয়ন  টহলদল শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং ব্যাটালিয়ন সদর’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের *মূল্য ১,০৫,৬৩,৬৮০/-(এক কোটি পাঁচ লক্ষ তেষট্টি হাজার ছয়শত আশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান  কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..