× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

বেনাপোল বাইপাস সড়ক থেকে লাশ উদ্ধার

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
বেনাপোল বাইপাস সড়ক থেকে লাশ উদ্ধার

বেনাপোলে হান্নান মৃধা (৩৮) নামে এক ব্যক্তির  গাছে ঝুলানো লাশ উদ্ধার হয়েছে। পোর্ট থানার ছোটআঁচড়া বাইপাস সড়কের নতুন থানা সংলগ্ন আকাশমনী গাছে রশি দিয়ে ঝুলানো লাশটি বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে।
 তার পকেটে থাকা জাতিয় পরিচয় পত্র থাকায় লাশটি সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থানে যশোর নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া পরিদর্শন করেছেন।
রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ  উদ্ধার করে মর্গে পাঠায়। উদ্ধারকৃত হান্নান মৃধা চাঁদপুর জেলার বিষ্ণুদি রোডের আবুল হোসেন মৃধার ছেলে।
স্থানীয়রা জানায় আকাশমনী গাছের সাথে একটি নতুন দড়ি দিয়ে ওই ব্যাক্তির লাশ ঝুলানো দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কে বা কারা রাত্রে তাকে এখানে এনে গাছে ঝুলিয়ে হত্যা করে।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, কি ভাবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তার ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। লাশটির পকেটে থাকা জাতিয় পরিচয় পত্র দেখে সনাক্ত করা হয়েছে তার বাড়ি চাঁদপুর জেলায়। আলামত হিসাবে পরিচয় পত্র, চশমা,একটি লাইলনের রশি জব্দ করা হয়েছে।
যশোর নাভারণ সার্কেল এ এসপি জুয়েল ইমরান বলেন, কিভাবে চাঁদপুর জেলা থেকে এখানে এনে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..