× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বন্দর দিয়ে প্রথম দিনে ৪৫ মেট্রিক টন ৮০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি শুরু

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
benapol

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  বাংলাদেশ সরকারের সৌজন্য উপহারের  ইলিশ  আজ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি শুরু  হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে প্রথম দিনে ৫ রপ্তানিকারক প্রতিষ্ঠান ১২ ট্রাকে  ৪৫  মেট্রিক টন ৮০০ কেজি  ইলিশ রপ্তানি করে।
শুল্ক মুক্ত সুবিধায় প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় (১০৯০ টাকা) দরে রপ্তানি করা হয়েছে।  পর্যায় ক্রমে অনুমতি পাওয়া ৭১ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩৫৫০ টন  ইলিশ ৩০ সেপ্টেম্বরের মধ্যে রফতানি শেষ করার নির্দেশ রয়েছে। এসব ইলিশ ভারতীয় ব্যবসায়ীরা পশ্চিম বাংলাসহ বিভিন্ন স্থানে খোলা বাজারে বিক্রী করবেন। এতে সব শ্রেনীর মানুষ কেনার সুযোগ পাবে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে দেশে ইলিশের আহরন কমে আসায় ২০১২ সাল থেকে রফতানি বন্ধ থাকলেও বিশেষ অনুমতিতে ২০১৯ সাল থেকে প্রতিবছর দূর্গা পুজার সময়ে কেবল ভারতে নিদিষ্ট পরিমানে ইলিশ রফতানি হয়ে আসছে। এ উপহার দুই দেশের মধ্যে সৌহাদ্য ও বন্ধুত্বের সম্পর্ক্যকে আরো জোরদার করবেন বলছেন সংশিষ্টরা।
পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশে চাহিদার বিপরীতে উৎপাদন কম হওয়ায় ২০১২ সালে দেশের বাইরে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে  ভারত- বাংলাদেশ বানিজ্য ও বন্ধুত্ব সম্পর্ক্য সবচেয়ে বেশির  কারনে ২০১৯ সাল থেকে আবারো প্রতিবছর বাংলাদেশ সরকার কেবল পুজার সময় ভারতকে শুভেচ্ছা উপহার স্বরূপ ইলিশ পাঠিয়ে আসছে। এবছর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির জন্য ৭৯ টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানি করার নির্দেশ  হয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। প্রথম চালানে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল  মাহিমা এন্টারপ্রাইজ,আনিসা এন্টার প্রাইজ,সেভেন ষ্টার,প্যাসেফিক সি ফুট ও রিপা এন্টার প্রাইজ।
গত বছরে ১ হাজার ৩৫২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।  যার ফলে আয় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি অর্থে  (১৪১ কোটি ৬৪ লাখ টাকা)।


এ ক্যটাগরির আরো খবর..