× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সাংবাদিকরা হলো জাতির চোখ- সনদ বিতরন অনুষ্ঠানে বেজা’র  নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
paikgacha

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা’র নির্বাহী চেয়ারম্যান সাবেক সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন,সাংবাদিকরা হলো জাতির চোখ,তাদের হাত দিয়ে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় প্রেস ইউস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি’)’আয়োজিত খুলনার পাইকগাছা-কয়রার-২৯ সংবাদকর্মীর ৩ দিনের বুনিয়াদী ( আবাসিক) প্রশিক্ষনের সমাপনি দিনে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি একথা বলেন।
মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরন ও শোষনহীন সমাজ প্রতিষ্ঠায় উন্নয়ন অগ্রগতিতে নিজেদের দায়বদ্ধতা থেকে  তিনি সাংবাদিকদের ভূমিকা রাখতে অনুরোধ করেন।
পিআইবি’র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জিলহাজ উদ্দিন নিপুনে’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আজকের সংবাদ পত্রিকার সম্পাদক এসএম আবু সাঈদ,পিআইবি’ পরিচালক শেখ মজলিশ ফুয়াদ।
প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্য অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রশিক্ষনের সমন্বয়ক দ্যা বিজনেস পোষ্টের খুলনা বিভাগীয় প্রতিনিধি তরিকুল ইসলাম, আমাদের সময়ের পাইকগাছা প্রতিনিধি স্নেহেন্দু বিকাশ,কয়রা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, কযরার মনিং গ্লোরি’র প্রতিনিধি শরিফুল আলম ও আজকের প্রত্রিকার প্রতিনিধি কামাল হোসেন। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের সংবাদকর্মীদের দাবির প্রেক্ষতি পিআইবি মহা পরিচালক জাফর ওয়াজেদ মাঠ পর্যায়ের সাংবাদিকদের সুযোগ সুভিধাসহ মোবাইল জার্নালিজম ও উপকূল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষন দেওয়ার আশ্বাস দেন।
৩ দিনব্যাপী পৃথক সেশনে  প্রশিক্ষন প্রদান করেন ইউআইইউ’র গনসংযোগ ও সাংবাদিকতা বিভাগীয় প্রধান ড,শেখ শফিউল ইসলাম, পিআইবি পরিচালক শেখ মজলিশ ফুয়াদ ও সহকারী পরিচালক জিলহাজ উদ্দিন নিপুন,স্ট্রিংগার নিউইয়র্ক টাইমস প্রতিনিধি জুলফিকার আলি মানিক,এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আরাফাত সিদ্দিকি ও ৭১’র টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান ও সার্বিক সহযোগিতা করেন কালেরকন্ঠের সিনিয়র রিপোর্টর নিখিল চন্দ্র ভদ্র।


এ ক্যটাগরির আরো খবর..